বিডিইউ উপাচার্যের অভিনন্দন

১৫ নভেম্বর, ২০২১ ১৯:২৮  
'উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার পাওয়ায় সজীব ওয়াজেদ জয় এবং ইউনেস্কোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর। ১৫ নভেম্বর (সোমবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এবং গত ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্ট এর কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে শিক্ষা মন্ত্রী দীপু মনিকে ইউনেস্কোর এসডিজি৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়।